1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
পঞ্চম জাতীয় ভোটার দিবসে ময়মনসিংহে র‌্যালী ও আলোচনা - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিমানমন্ত্রী মিল্লাতের নির্দেশেক্রমে আওয়ামী লীগে যোগদান করেন যুবদল নেতা নজরুল- বিএনপি সভাপতি মানিক ময়মনসিংহ অঞ্চলে তিন মাসে ৫ ট্রেন লাইনচ্যুত। জনদুর্ভোগ চরমে জনকল্যাণে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের ত্যাগ স্বীকার করতে হবে: বিমানমন্ত্রী মহাসড়কে চোরাচালান ও অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে শ্যামগঞ্জ হাইওয়ে থানা ময়মনসিংহের মুক্তাগাছায় শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ময়মনসিংহে স্বাস্থ্যসেবার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত অনলাইনের মাধ্যমে মিন্টু কলেজ শিক্ষার্থীদের ফি আদায়ে সোনালী ব্যাংকের সাথে চুক্তিপত্র স্বাক্ষর ময়মনসিংহে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার ২ ময়মনসিংহে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পঞ্চম জাতীয় ভোটার দিবসে ময়মনসিংহে র‌্যালী ও আলোচনা

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৩৪৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ভোটার হব নিয়ম মেনে, ভোট দেব যোগ্যজনে’ এই শ্লোগানে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে ৫ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ময়মনসিংহ আঞ্চলিক ও জেলা নির্বাচন অফিসের আয়োজনে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গনে ৫ম জাতীয় ভোটার দিবসের র‌্যালী বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস বেলুন উড়িয়ে উদ্বোধন করেন। এসময় রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য,অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন,স্থানীয় সরকারের পরিচালক ফরিদ আহমেদ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ ইউসুফ আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্দ মাহবুব আলম শাহ, অতিরক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম, হবিবুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ণাঢ্য র‌্যালীটি নগরীর গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে আঞ্চলিক নির্বাচন অফিস প্রাঙ্গণে গিয়ে গিয়ে শেষ হয়। সেখানে নতুন ভোটারদের মাঝে স্মার্ট কার্ড বিতরন ও নতুন ভোটারদের নিব্ধনকার্যক্রম উদ্বোধন করা হয়। পরে আঞ্চলিক নির্বাচন অফিস হল রুমে ৫ম জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন নির্বাচন কমিশন ভোটার তালিকাভুক্তির পাশাপাশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্রও প্রদান করে থাকে,আঠারো বৎসরের উর্ধ্বে সকল নাগরিকের ছবি ও আঙ্গুলের ছাপের বায়োমেট্রিক তথ্যসহ কম্পিউটার ভিত্তিক ডাটাবেইজ নির্বাচন কমিশন প্রস্তুত করছে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে ব্যাক্তির সঠিক পরিচয় যাচাই করে সকল সরকারী চাকরিজীবীর বেতন, পেনশন, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবা ভাতা প্রদানসহ বিভিন্ন রাষ্ট্রীয় সেবা প্রদান সম্ভব হচ্ছে। জাতীয় বা স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য এবং প্রতিনিধি নির্বাচনের জন্য একজন নাগরিককে অবশ্যই ভোটার হতে হবে । র‌্যালী ও আলোচনা সভায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়,জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা,বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD