1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার  - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
গৌরীপুরে পিআইও কার্যালয়ে হুমকির অভিযোগ, মামলা হয়নি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু

কোতোয়ালির অভিযানে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার 

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩২০ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতে চলমান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তির লক্ষে পরোয়ানা ভুক্ত পলাতক আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে দস্যুতার চেষ্টা মামলার আসামী শাওন ইসলাম স্বপন, জোবায়েদ হোসেন শাওন, এসআই জহিরুল ইসলাম ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী রাজীব, এএসআই আবু সায়েম, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে অন্যান্য মামলার আসামী রাব্বী, শহিদুল ওরফে রাব্বী, মোঃ হাসিবুল ইসলামকে গ্রেফতার করে।

এছাড়া এসআই আল মামুন ও সোহেল রানা অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরো দুই পলাতক আসামিকে গ্রেফতার করেন। তারা হলো,
মোঃ সেলিম মিয়া ও মো: শামীম হোসেন। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত আছে বলে পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন জানিয়েছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD