1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার ডিবি ও কোতোয়ালী থানা পু‌লি‌শের যৌথ অভিযানে স‌ক্রিয় ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার ময়মনসিংহে পৃথক অভিযানে ২ হাজার ৫৫টি ইয়াবাসহ ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা ক্লিন ময়মনসিংহ, ক্লিন সদর উপজেলা গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান শুরু এমপি গাজী নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে শ্যামনগরে পৃথক ভাবে মানববন্ধন,ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

নেত্রকোনায় র‍্যাবের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দম্পতি গ্রেফতার

স্টাফ রিপোটারঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে র্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদককারবারি দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল মোহনগঞ্জ থানার সাইকোনা বাজার সংলগ্ন পাকা সড়কে অভিযান চালায়।

এ সময় গাঁজা বিক্রির সময় মো. তুহিন মিয়া (২৫) ও তার স্ত্রী মোছা. রিনা আক্তারকে (২২) আটক করা হয়। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তাদের ব্যবহৃত ট্রাভেল ট্রলি ও ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। র্যাব জানায়, গ্রেফতার হওয়া দম্পতি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ মোহনগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৪ জানিয়েছে, মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD