1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১ ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ

ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩

 সুমন ভট্টাচার্য
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

ময়মনসিংহে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ তিনজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী জেলা পুলিশ সুপার কামরুল হাসান এর নির্দেশে , মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে কোতোয়ালী মডেল থানার রঘুরামপুর নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ভারতীয় মদের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা এবং জব্দ করা প্রাইভেটকারটির মূল্য প্রায় ১২ লাখ টাকা। জব্দকৃত আলামতের মোট মূল্য প্রায় ১৫ লাখ টাকা। গ্রেপ্তাররা হলেন— কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নগরকুল (দামিহা) এলাকার মো. আনোয়ার হোসেন (২২), গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর (ফরিদপুর) এলাকার মো. কামাল (৩০) এবং একই উপজেলার তেলীহাটি এলাকার মো. নাজমুল হাসান (২৬)। ডিবি জানায়, এ ঘটনায় উদ্ধার হওয়া মাদকদ্রব্যের বিষয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়। ডিবি ওসি মুহাম্মদ মাহবুবুল হল বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD