1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১ ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ

ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার

সুমন ভট্টাচার্য ::
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইনসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও এক নারীকে আসামি করা হলেও তিনি পলাতক রয়েছেন।
বুধবার (২২ জুলাই ২০২৬) দুপুর ১টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় ময়মনসিংহের “ক” সার্কেলের সদস্যরা কোতোয়ালি মডেল থানাধীন কেওয়াটখালী হাক্কানী মোড় এলাকায় মামলা উদঘাটনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তারকৃত আসামি মোছা. রিনা খাতুন (৪০), অপর আসামি হামিদা বেগম ওরফে হামে (৪৭), পলাতক রয়েছেন। উভয়ের বাড়ি কেওয়াটখালী এলাকায়।
অভিযানে গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ও ২০০ পুরিয়া পরিমান ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণির ১০(ক), ৮(খ) ও ৪১ ধারায় কোতোয়ালি মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. সেন্টু রঞ্জন নাথ।
পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD