1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১ ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ

ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে নিখোঁজ এক যুবকের মাথা/বিহীন মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবকের নাম সোহেল মিয়া (২৬)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা নূরুল ইসলাম নূরউদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ তারিখ নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

বুধবার সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজ মাঠের পূর্ব পাশে মাটিচাপা অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

কোতোয়ালি থানার পুলিশ জানায়, ঘটনাস্থল ঘিরে তদন্ত কার্যক্রম চলছে। মরদেহের পরিচয় নিশ্চিত করা এবং হত্যার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহসহ এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD