1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা - দৈনিক ময়মনসিংহের খবর
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা ময়মনসিংহে পরানগঞ্জে নিখোঁজ যুবকের মাথা-বিহীন মরাদেহ উদ্ধার ফুলবাড়ীয়া থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহে ৯৫০ পিস ইয়াবা ও ১৬ গ্রাম হেরোইন উদ্ধার, নারী গ্রেপ্তার ডিবি পুলিশের অভিযানে ১০০ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩ শ্রীপুর উপজেলার ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর রাজনৈতিক অভিজ্ঞতা ও ভবিষ্যৎ ভাবনা গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১ ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ

ময়মনসিংহ জেলা প্রশাসনের গণশুনানি: অসহায়, দুস্থ ও রোগাক্রান্তদের পাশে মানবিক সহায়তা

স্টাফ রিপোটার ::
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসক, ময়মনসিংহ-এর কার্যালয়ে নিয়মিত গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা ও আবেদন উপস্থাপন করেন। আবেদনগুলো পর্যালোচনা করে গরিব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও চিকিৎসাসহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের সরকারি অর্থ সহায়তা প্রদান করা হয়।
গণশুনানিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি এবং জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।
গণশুনানিতে স্বামীহারা অসহায় নারী মোছা. খাদিজা খাতুনের আবেদন বিশেষভাবে বিবেচনা করা হয়। তিন সন্তানের জননী খাদিজার তিন সন্তানই বিরল রোগে আক্রান্ত ও প্রতিবন্ধী। প্রতিনিয়ত কঠিন সংগ্রামের মধ্য দিয়ে জীবনযাপন করা এই মায়ের হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেওয়া হয়।
এছাড়া ক্যান্সারে আক্রান্ত মো. সোলায়মান, পিতা: মিরাজ আলী, সাং- চরঈশ্বরদিয়া, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দার চিকিৎসা সহায়তার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি চেক প্রদান করা হয়।
একই সঙ্গে দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন আব্দুর রহিম, পিতা: ফুলচান, সাং- চর ময়মনসিংহ, সদর, ময়মনসিংহ। উন্নত চিকিৎসার জন্য তাঁর হাতেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তার একটি চেক তুলে দেওয়া হয়।
গণশুনানির মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে জেলা প্রশাসন, ময়মনসিংহ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD