1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১ - দৈনিক ময়মনসিংহের খবর
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১ ময়মনসিংহে ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে বি.এড (সম্মান) ১২তম ব্যাচের নবীনবরণ পুলিশ পরিচয়ে প্রতারণা! ফুলপুরে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন  মাদকমুক্ত সমাজ গঠনে পরিবারের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন গৌরীপুরে পিআইও কার্যালয়ে হুমকির অভিযোগ, মামলা হয়নি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক

ময়মনসিংহে ট্রাকচাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত, আহত ১

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের শম্ভুগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।মঙ্গলবার(২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিক্সাটি শম্ভুগঞ্জ থেকে সাহেব কাচারীর দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ডিপো থেকে সড়কে উঠার সময় একটি দ্রুতগতির ট্রাক ব্যাটারিচালিত অটোরিক্সাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে ট্রাকের নীচে আটকে যায়। এতে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হন তিন নারী।

এ খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী মারা যান। আহত অপর নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন, তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আব্দুল মোতালেবের মেয়ে শিলা (২৫), সদর উপজেলার রঘুরামপুর (মাঝিপাড়া) গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আবেদা (৩৫) এবং নগরীর জুবলি ঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ (৩৫)।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নিহত দুই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD