1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নারী সাংবাদিক সোহানা পারভীন তুলির নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

নারী সাংবাদিক সোহানা পারভীন তুলির নিজ বাসা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২
  • ৩১৬ বার পড়া হয়েছে

সাংবাদিক সোহানা পারভিন তুলির (৩৮) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর রায়েরবাজারের মদিনাবাগ মসজিদের পাশে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান গণামধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
সর্বশেষ বাংলা ট্রিবিউনে সাব-এডিটর হিসেবে কাজ করতেন তুলি। সোহানা তুলির বাড়ি যশোর শহরের বকচর হুশতলায়।
তিনি ২০১৮ সালের ডিসেম্বর থেকে হাজারীবাগের ওই বাসায় থাকতেন।
পুলিশ জানায়, ওই বাসার ছয় তলার দ্বিতীয় তলায় থাকতেন তিনি। বান্ধবীর সঙ্গে ওই বাসায় ভাড়া থাকতেন। বিকেলে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী সোহানা তুলি। পড়াশোনা শেষে করে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক আমাদের সময়, দৈনিক কালের কণ্ঠে কাজ করেছেন। সর্বশেষ তিনি ২০২০ সাল পর্যন্ত বাংলা ট্রিবিউনে কর্মরত ছিলেন। এরপর কিছু দিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। সম্প্রতি একটি অনলাইন শপ খুলে নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তুলি।
সোহানা তুলির ছোট ভাই মোহাইমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার যশোর থেকে ঢাকায় এসে এক বন্ধুর বাসায় উঠি। সর্বশেষ সে দিন দুপুরে আপুর সঙ্গে কথা হয়েছিল। বুধবার সকালে উঠে খিলক্ষেতে যাই। সেখানে ৩টার দিকে আব্বু ফোন করে ঘটনা জানান।
ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ক্রাইম সিন ঘটনাস্থলের আলামত সংগ্রহ করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD