1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
আনারের আসন শূন্য হওয়া নিয়ে যা বললেন ইসি আলমগীর - দৈনিক ময়মনসিংহের খবর
সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
পাঁচ হাজার অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন মুছে ফেলা যায়না সাবেক মেয়র টিটু’র অবদান ! হালুয়াঘাটে বিপুল সংখক ভারতীয় শাড়ি থ্রীপিসসহ আটক ২ জন ফুলবাড়ীয়া বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের জানাযা নামাজ সম্পন্ন বেগুনবাড়ি এলাকায় নিখোঁজের তিনদিন পর বিজয়ের লাশ উদ্ধার প্রস্তুতি শেষ, রাত থেকে শুরু হজের আনুষ্ঠানিকতা আদালত প্রাঙ্গণে রণক্ষেত্র: কক্সবাজারে প্রকাশ্যে গুলি, আহত ৫ ময়মনসিংহে ভুয়া ফেসবুক আইডি বানিয়ে দাবীদার সাংবাদিক নেতার প্ররোচনায় সাংবাদিকেরা নামে মামলা! ময়মনসিংহে পতিতা নেত্রী সর্দানী লাভলীর অপরাধ সাম্রাজ্যে গড়েছেন অঢেল অর্থ সম্পদের পাহাড়! ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

আনারের আসন শূন্য হওয়া নিয়ে যা বললেন ইসি আলমগীর

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, ‘সংবিধানে মৃত্যুর কারণে আসন শূন্য হওয়ার কথা স্পষ্ট উল্লেখ নেই। আনার (আনোয়ারুল আজীম আনার) সাহেব মারা গেছেন কি না, অফিসিয়ালি আমরা জানি না। এ ক্ষেত্রে সংসদ যেভাবে বলবে সেভাবে সিদ্ধান্ত নেয়া হবে।’

সোমবার (৩ জুন ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের ইসি মো. আলমগীর এসব কথা বলেন।

যেসব কারণে একটি সংসদীয় আসন শূন্য হতে পারে, তা ব্যাখ্যা করে এই নির্বাচন কমিশনার বলেন, ‘অনেক কারণে আসন শূন্য হয়। সংবিধানে বলা আছে, কোনো মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত হলে, স্বাধীনতাবিরোধী হলে বা ট্রাইব্যুনালে সাজা পেলে সংসদ সদস্য পদ থাকবে না। আদালত যদি অপ্রকৃতিস্থ ঘোষণা করে তাহলেও সংসদ সদস্য পদ থাকবে না। এ ছাড়া যদি পদত্যাগ করেন একাধিকক্রমে সংসদে ৯০ দিন অনুপস্থিত থাকেন সংসদের অনুমতি না নিয়ে তবে সদস্যপদ থাকবে না। এ ছাড়া প্রথম যে অধিবেশন বসে তখন থেকে ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে এমপি পদ থাকবে না।’

আরেক প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘এটা স্বাভাবিক মৃত্যু বা অপমৃত্যু যা-ই হোক না কেন, এর দায়িত্ব সংসদের। আনার সাহেবের মৃত্যুর বিষয়টি আমরা জানি না। স্পিকার যদি আসনটি শূন্য ঘোষণা করেন, করবেন। এরপর সেটা আমাদের কাছে পাঠালে আমরা নির্বাচন করব।’

তিনি বলেন, যেহেতু ৯০ দিন টানা না থাকলে সংসদ সদস্য পদ থাকবে না, এটি ধরে নিয়েই আসনটি শূন্য হবে। তবে মৃত্যুজনিত কোনো কারণ উল্লেখ নেই সংবিধানে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD