1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম - দৈনিক ময়মনসিংহের খবর
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে

নাটোর জেলা বিএনপির আহ্বায়ককে কুপিয়ে জখম

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৩৩৯৫ বার পড়া হয়েছে

নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় জেলা বিএনপির আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৭ নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে নাটোর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজ সকালে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশ ছিল। সমাবেশে যোগ দিতে শহিদুল ইসলাম বাচ্চু বিএনপি কার্যালয়ে আসছিলেন। এ সময় শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে এলে সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়।

তিনি বলেন, তার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

বিএনপির এ নেতা আরও বলেন, বিএনপির একজন সিনিয়র নেতাকে দিনের বেলায় রাজপথে কুপিয়ে যায় সন্ত্রাসীরা। এমন ঘটনা দুঃখজনক। এ হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। প্রশাসনের কাছে অনুরোধ করবে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD