1. amin@mymensingherkhobor.com : Amin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রিজেন্টের এমডি মাসুদের ভায়রা রিমান্ডে - দৈনিক ময়মনসিংহের খবর
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অসহায়দের পাশে থাকার অঙ্গীকার জেলা পরিষদ প্রশাসকের ডেঙ্গু নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার — মসিক প্রশাসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র‍্যাব-১৪ এর অভিযানে দালাল চক্রের ১৪ সদস্য আটক ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ময়মনসিংহে খাস জমিতে বৃক্ষরোপণ সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢল মোকাবিলায় হালুয়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনে বিশেষ কাউন্সিলিং সেশন ময়মনসিংহে মানবিক রাসেল পাঠান ফের জেল গেইটে গ্রেফতার ময়মনসিংহ সিটিতে টিআর কর্মসূচির ৭১ লাখ টাকার চেক বিতরণ ময়মনসিংহের প্রথম নির্বাচিত সিটি মেয়র ইকরামুল হক টিটু মুমিন টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে

রিজেন্টের এমডি মাসুদের ভায়রা রিমান্ডে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩০৩ বার পড়া হয়েছে

মাদক আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) গিয়াস উদ্দিন জালালীসহ দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিকা খান এ রিমান্ড মঞ্জুর করেন। অপরজন হলেন জালালীর প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান।

এদিন দুপুরে আদালতে তাদের হাজির করা হয়।

আশুলিয়া থানার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারের মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াস ও তার গাড়ির চালক মাহমুদুল হাসানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। পরে রাতে র‌্যাব-১ এর কর্মকর্তা সুবেদার কিরণ চন্দ্র সরকার বাদী মাদক আইনে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ্-বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই পাওয়া যায়।

এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা পাওয়ায় চালক মাহমুদুল হাসানকে আটক করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার মাসুদকে উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD